ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

স্বাধীনতা দিবসে গুগলের শ্রদ্ধা

  • আপডেট সময় ১০:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
  • ৩৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ডুডলস প্রকাশ করেছে অনলাইন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। অর্ধবৃত্তাকার পরিবেশনার মধ্যে রয়েছে আকাশ আর সবুজের সংমিশ্রণ। তার ওপর তুলে ধরা হয়েছে জাতীয় পতাকা। আর নিচে আয়তাকার সবুজকে বেষ্টন করে রেখেছে লাল সীমানা। তার মাঝে সাদা অক্ষরে লেখা গুগল।  বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল লিখেছে, আজ থেকে ৪৭ বছর আগে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

এটাকে বাংলাদেশ নামের একটি দেশের জন্মের সূচনা হিসেবে ধরা হয়। প্যারেড, বিভিন্ন অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশী জনগণ এ দিনটি উদযাপন করছে। বিভিন্ন ফেস্টুনে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ এলাকা। রাতভর রঙিন আলোয় সাজানো ছিল ঢাকা। আজকের ডুডল বাংলাদেশের এই মহান দিবসটিকে দৃশ্যমান করে তুলে ধরেছে। তাতে উড়ছে বাংলাদেশের পতাকা। শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

স্বাধীনতা দিবসে গুগলের শ্রদ্ধা

আপডেট সময় ১০:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮