ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ

সাড়ে পাঁচশ’ কেজি গাঁজা ইঁদুরের পেটে

  • আপডেট সময় ০৮:৩০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
  • ৩৫৭ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স শহরের কাছে পুলিশের একটি সংরক্ষণাগারে বিভিন্ন সময় জব্দ করা ছয় হাজার কেজির মতো গাঁজা রাখা ছিল। গত দু বছর ধরে সেগুলো বিভিন্ন অভিযানে জব্দ করা হয়েছে। এমিলিও পরতেরো শহরের নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন। সব কিছুর খোঁজ খবর নিতে গিয়ে আবিষ্কার করলেন বিশাল পরিমাণে গাঁজার কোন হদিস নেই। স্বভাবতই তার পূর্ববর্তী কমিশনার হাভিয়ের স্পেশিয়ার দিকেই তাক করা হল সন্দেহের তীর। কারণ তিনি তার পদ ছেড়ে যাওয়ার সময় সংরক্ষণাগারে কি সামগ্রী জমা আছে সে বিষয়ে কাগজপত্রে কোন সাক্ষর করেননি। তদন্তের সময় মি স্পেশিয়া জানালেন যে ঐ গাঁজা নাকি ইঁদুরে খেয়েছে। ইঁদুর সম্ভবত গাঁজাকে খাবার ভেবে ভুল করেছিলো, এমনটাই ছিল তার যুক্তি। কিš’ ইঁদুর কি গাঁজা খায়? তাও আবার সাড়ে পাঁচশো কেজি? অর্থাৎ আধা টনের মতো।
অতএব বিষয়টি নিয়ে গবেষণা ও তদন্ত শুরু হল। বুয়েনস এরিস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানালেন, ইঁদুর গাঁজাকে খাবার হিসেবে ভুল করবে সেটা সম্ভব নয়।
আর যদি ভুল হয়েও থাকে সেক্ষেত্রে ইঁদুরগুলোর শরীরে রাসায়নিক প্রতিক্রিয়া হতো আর তাতে তারা নির্ঘাত মারা পড়তো। এখন ইঁদুরের ঘাড়ে দোষ চাপানোর দায়ে বুয়েনস এরিস শহরে আটজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মে মাসের শুরুতে তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের সামনে সাক্ষ্য দিতে হবে। চাকরীতো গেছেই, এখন গাঁজা খাওয়ার দায়ে ইঁদুরকে দোষী সাব্যস্ত করতে না পারলে জেলেও জেতে হতে পারে তাদের। সূত্র : বিবিসি বাংলা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সলিডারিতে আজি ফ্রান্স

সাড়ে পাঁচশ’ কেজি গাঁজা ইঁদুরের পেটে

আপডেট সময় ০৮:৩০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮