ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় শুরু হচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা ফ্রান্সের পথে আইজিপি ফেঞ্চুগঞ্জে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি’র সভা অনুষ্ঠিত সুইজারল্যান্ডে বুরুন্ডির নাগরিককে হত্যা ও মরদেহ টুকরো করার অভিযোগ: গ্রেপ্তার ১ বাংলাদেশি ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সাফ প্রেসিডেন্টের সাক্ষাৎ, কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা আত্মার স্বাতন্ত্র্য ও সরলতার নন্দনতত্ত্ব প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়, শেখ হাসিনা ও যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

আটলান্টিকে আবারো অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অর্ধশতাধিক

  • আপডেট সময় ১১:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৬৪ বার পড়া হয়েছে

আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার দেশ মরিশানিয়া উপকূলের কাছে একটি নৌকা ডুবে অন্তত ৫৮ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপজ্জনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানায়, চলতি বছরে নিজেদের ভাগ্য বদলে ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাত্রাপথে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহতম। আইওএম জানিয়েছে , জ্বালানি কমে আসায় অন্তত ১৫০ জন অভিবাসীকে নিয়ে নৌযানটি মৌরিতানিয়ায় আসার চেষ্টা করছিল। তখন নৌকাটি ডুবে যায়। পরে ৮৩ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন। মৌরিতানিয়া কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলের শহর নুয়াডিবাউতে আসা অভিবাসীদের সহায়তা করেছে।

মরিশানিয়া অভিবাসন সংস্থা প্রধান লোরা লুঙ্গারোতি জানান, ঘটনার পর মৌরিতানিয়া কর্তৃপক্ষ খুব দক্ষতার সঙ্গে উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং তাদের সেবা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

আটলান্টিকে আবারো অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অর্ধশতাধিক

আপডেট সময় ১১:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯