ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত ইতালিতে সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

জাপান যাবেন ৭৯ অতিথি, সরকারের খরচ ২০ কোটি টাকা!

  • আপডেট সময় ১০:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ৬৪০ বার পড়া হয়েছে

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ-জাপান সরাসরি বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। এ উপলক্ষে উদ্বোধনী ফ্লাইটে ৭৯ জনের মতো অতিথি নিচ্ছে বিমান।

পাঁচদিন জাপান থাকবেন সবাই। এ সময়ের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।বাংলাদেশ বিমান সূত্রে, এ তথ্য পাওয়া গেছে।

সরকারি প্রতিষ্ঠান ও অধীনস্থ কোম্পানিগুলোতে দেওয়া কৃচ্ছ্রসাধনের নির্দেশনা উপেক্ষা বাংলাদেশ বিমানের এই ভ্রমণের খবর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

যে রুটে যাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা:

বিমান সূত্রে জানা গেছে, জাপানের নারিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল চূড়ান্ত করা হয়েছে। সপ্তাহে তিন দিন ঢাকা থেকে নারিতায় ফ্লাইট আসা-যাওয়া করবে।

ইতোমধ্যে ওই রুটের টিকিট বিক্রিও চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ জুলাই থেকে এ রুটের টিকিট বিক্রয় শুরু হয়েছে। ঢাকার পাশাপাশি কাঠমান্ডু, দিল্লি ও কলকাতা থেকেও যাত্রীরা বিশেষ মূল্যে ওই রুটের টিকিট কিনতে পারছেন। ১৫ আগস্ট পর্যন্ত ৫ শতাংশ ডিসকাউন্ট মূল্যে টিকিট বিক্রি হয়েছে। অফার ছাড়া ঢাকা থেকে এ রুটের একমুখী সর্বনিম্ন ভাড়া ৭০ হাজার ৮২৮ থেকে শুরু এবং রিটার্ন টিকিটের মূল্য শুরু জনপ্রতি ১ লাখ ১১ হাজার ৬৫৬ টাকা।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি শুক্র, সোম ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিট বিমানের ফ্লাইট নারিতার উদ্দেশে যাত্রা করবে এবং নারিতা থেকে সপ্তাহে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ১ সেপ্টেম্বর শুক্রবার, বিমানের ফ্লাইট বিজি-৩৭৬ স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জাপানের নারিতা পৌঁছবে স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে। নারিতা থেকে প্রথম ফ্লাইট বিজি-৩৭৭ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী ২ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে শনিবার স্থানীয় সময় দুপুর ৩টায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

জাপান যাবেন ৭৯ অতিথি, সরকারের খরচ ২০ কোটি টাকা!

আপডেট সময় ১০:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩