ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

লৌকিকতা নয়, জনগণের কল্যাণে কাজের অঙ্গীকার মামুনুর রশীদের

  • আপডেট সময় ০২:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

মামুন মাহিনঃ লোক দেখানোর রাজনীতি বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফ্রান্সের প্যারিসে কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসীদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “লৌকিকতার রাজনীতি আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে এ প্রবণতা বাদ দিতে হবে। তারেক রহমানের নির্দেশ মেনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।”

তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। এজন্য প্রবাসীদেরও ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রাহমান। সঞ্চালনা করেন এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা ও দ্য জার্নাল পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাহমান। স্বাগত বক্তব্য রাখেন রুহুল আম্বিয়া ও আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

শতাধিক কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসী নেতাকর্মী সভায় অংশ নেন। শুরুতে ফ্রান্স বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গাজির আত্মার মাগফেরতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

লৌকিকতা নয়, জনগণের কল্যাণে কাজের অঙ্গীকার মামুনুর রশীদের

আপডেট সময় ০২:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫