ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২ বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স? জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র

বালাগঞ্জে “রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে”র আততাকওয়া মেগা প্রকল্প

  • আপডেট সময় ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

।।মুহাম্মাদ শরীফুজ্জামান, লন্ডন, যুক্তরাজ্য।।

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী রুকনপুর গ্রামে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে গড়ে তোলা হচ্ছে আততাকওয়া মেগা প্রকল্প। আর্ত মানবতার সেবায় সম্পূর্ণ অলাভজনক এই প্রকল্পে থাকছে একটি এতিম খানা, একটি হাফিজিয়া নূরানী মাদ্রাসা, একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, একটি বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যকেন্দ্রসহ একটি মেটারনিটি হাসপাতাল। দেশের সেরা প্রকৌশলীদের দিয়ে আততাকওয়া মেগা প্রকল্পের নকশা এবং স্থাপত্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের জমি পরিষ্কার, মাটি ভরাট, রাস্তা নির্মাণ, দুটি প্রবেশ পথ নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও সীমানা প্রাচীরসহ মূল ফটকের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া বৃক্ষরোপন কাজ চলমান রয়েছে।

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী দেশপ্রেমী সমাজসেবী আলী আহমেদ নেছাওর এর পরিবারের দানকৃত ১৫০ শতক জমিতে আততাকওয়া মেগা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী উপদেষ্টা হিসেবে এই মেগা প্রকল্পের সাথে যুক্ত আছেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার জনহিতৈষী লোকজন প্রকল্পের সাথে যুক্ত আছেন।

প্রকল্পটিতে প্রবাসীরা অংশ নিতে চাইলে মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য ও মাত্র এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হতে পারবেন। বৃক্ষরোপন কাজে শরিক হতে চাইলে মাত্র ২০ পাউন্ডে একটি বৃক্ষরোপন করতে পারবেন। পরিবেশের কথা চিন্তা করে প্রকল্পটিতে আনুমানিক দুইশত গাছ রোপন করা হবে। এই গাছের ফল দরিদ্র মানুষের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক, এতিমখানার শিক্ষার্থী, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের ফলের চাহিদা পুরণ করবে।

প্রতিবেদকের সাথে আলাপকালে আলী আহমেদ নেছাওর জানান, আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে মানুষের সেবা কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী মেটারনিটি হাসপাতাল নির্মাণকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা কেবল মেগা প্রকল্প গড়ছি না; আমরা দেশের হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য একটি আশার বাতিঘর বাস্তবায়ন করতে যাচ্ছি। যেখানে আর্তমানবতার সেবাই হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। আমাদের এতিম খানার শিশুরা, আমাদের হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা কেউ পিছিয়ে থাকবে না। কেউ কোন কিছুর অভাববোধ করবে না। যুক্তরাজ্যে যেভাবে বৃদ্ধ বাবা-মাকে সেবা করা হয়, ঠিক সেভাবেই আমাদের বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সেবা দেওয়া হবে। সেবা দিয়ে সেই সব অসহায় বাবা-মায়ের বৃদ্ধ বয়সের সময়কে আরও নিরাপদ করে তোলা হবে। আমাদের নির্মিত স্বাস্থ্যকেন্দ্র ও মেটারনিটি হাসপাতালে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে আগামী প্রজন্ম দেখবে, কীভাবে প্রবাসী মানুষের দেশপ্রেম, ঐক্য, ত্যাগ ও নিষ্ঠা দেশের অসহায় প্রান্তিক মানুষের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে।

আলী আহমেদ নেছাওর এর মত প্রবাসী দেশপ্রেমী জনহিতৈষী মানুষেরা তাদের কষ্টার্জিত অর্থ, অভিজ্ঞতা এবং ভালোবাসা দিয়ে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের রুকনপুর গ্রামে যে বিশ্বমানের মেগা প্রকল্প গড়ার উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে মানবিকতা, স্বার্থহীনতা এবং দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে ও আলী আহমেদ নেছাওর এর পরিবারের পক্ষ থেকে আততাকওয়া মেগা প্রকল্পটির সফল বাস্তবায়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। উক্ত মেগা প্রকল্পটির প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য হতে চাইলে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমেদ নেছাওর এর সাথে এই – 0044(0)7931 632 484 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ইমেইলে করতে চাইলে এই – info@rukondf.org অ্যাড্রেসে ই-মেইল করতে বলা হয়েছে। তাছাড়া এখানে ক্লিক করে  Rukon Development Foundation UK  ফাউন্ডেশনের ওয়েভসাইটে গিয়ে ও বিস্তারিত জেনে সাহায্যের সুযোগ রয়েছে। অনুদান এককালীন অথবা কিস্তিতে দেওয়া যাবে। প্রকল্পটির প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্যদের বিশেষ সন্মাননা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ!

বালাগঞ্জে “রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে”র আততাকওয়া মেগা প্রকল্প

আপডেট সময় ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫