ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

দুর্দিনের কর্মীরাই সংগঠনের প্রাণ — তুলুজে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

  • আপডেট সময় ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

তুলুজ (ফ্রান্স), ২৭ অক্টোবর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের তুলুজ যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তুলুজ সেন্টারের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা সামাদ হোসেন এবং পরিচালনা করেন সাবেক ঈশ্বরদী পৌর ছাত্রদল নেতা রায়হান ইসলাম

আলোচনা সভায় বক্তব্য রাখেন তুলুজ বিএনপি নেতা বকুল মিয়া, জামিল আহমদ, সাবেক ছাত্রনেতা রাসেল হক, পারভেজ খান, রিপন আহমেদ, এমদাদ হোসেন, জুয়েল আহমেদ, আবু সুফিয়ান, মো. জিলানী, আলী হোসেন, মাসুম আহমেদ, মো. ইহায়য়া, সাব্বির আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “দুর্দিনের কর্মীরাই সংগঠনের প্রাণ।” তারা গত সতেরো বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের আত্মত্যাগ, হামলা-মামলা ও নির্যাতনের ইতিহাস স্মরণ করেন। বক্তারা আরও বলেন, ভবিষ্যতে আন্দোলন ও সংগঠনের গুরুত্বপূর্ণ পর্যায়ে যেন ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পান — এ বিষয়ে দলের সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দিনটি উদ্‌যাপন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

দুর্দিনের কর্মীরাই সংগঠনের প্রাণ — তুলুজে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

আপডেট সময় ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫