ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা

নিরাপত্তা ও অর্থনীতিতে অভিবাসী অন্তর্ভুক্তির গুরুত্ব,রোমে অনুষ্ঠিত হলো নিরাপদ অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনার

  • আপডেট সময় ১০:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ইতালি প্রতিনিধি : ইতালিতে অভিবাসী অন্তর্ভুক্তি এখন আর শুধু মানবিক ইস্যু নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ অন্তর্ভুক্তি (Inclusione Sicura) শীর্ষক এক বিশেষ সেমিনার।

ঐতিহাসিক ভিলা লাজ্জারোনিতে আয়োজিত এই সেমিনারটি আয়োজন করে ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দ’ইতালিয়া’র রোম ফেডারেশন। এতে অংশ নেন নীতিনির্ধারক, আইনজীবী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন অভিবাসী কমিউনিটির প্রতিনিধিরা।

প্রবাসী বাংলাদেশীদের পক্ষে ইতাল বাংলার পরিচালক শাহ তাইফুর রহমান ছোটন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন,
হাজার হাজার দক্ষ অভিবাসী বর্তমানে অদৃশ্য অবস্থায় কাজ করছেন। তারা নিয়ম মেনে পরিশ্রম করলেও কাগজপত্রের অভাবে রাষ্ট্র তাদের কাছ থেকে কর আদায় করতে পারছে না। বৈধকরণ শুধু অধিকার নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তিই হলো বৈধতা। আলোচনায় কাজের ভিত্তিতে বৈধকরণ, শোষণমুক্ত শ্রমবাজার গঠন এবং নিয়মের ভেতরে থেকে অভিবাসীদের মূলধারায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া।

বক্তারা জানান, অভিবাসীরা ইতালির মোট জিডিপিতে প্রায় ৯ শতাংশ অবদান রাখছেন এবং রাষ্ট্রীয় সুবিধার তুলনায় তারা বেশি পরিমাণে কর প্রদান করছেন। বিশেষ করে স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অভিবাসীদের অবদান উল্লেখযোগ্য বলে তুলে ধরা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ইতালির সিনেটর আন্দ্রেয়া ডি প্রিয়ামোসহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা। তারা নিয়মের ভেতরে থেকে অভিবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি

নিরাপত্তা ও অর্থনীতিতে অভিবাসী অন্তর্ভুক্তির গুরুত্ব,রোমে অনুষ্ঠিত হলো নিরাপদ অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনার

আপডেট সময় ১০:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬