ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যা : ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার

  • আপডেট সময় ০৫:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) এ তথ্য জানিয়েছে। এ ছাড়া তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।

বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের বাসিন্দা। তিনি টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এবং ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপার করাতেন। ওসমান হাদি হত্যার পর মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম এবং আলমগীর শেখ এই ফিলিপের মাধ্যমেই সীমান্ত পাড়ি দিয়েছিলেন।

পশ্চিমবঙ্গ এসটিএফ জানিয়েছে, শুক্র ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর (ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করেন। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। পরে ১৫ ডিসেম্বর (সোমবার) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শাহজালাল (রহ.) বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ যুবক আটক

হাদি হত্যা : ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬