ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

  • আপডেট সময় ০৬:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।  এর মাধ্যমে বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস।

বুধবার (১৮ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টের মাধ্যমে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র যেসব কাজ করা যাবে না, তার একটি তালিকা দিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। অনেকেই এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, যেন শিশু মার্কিন নাগরিকত্ব পায়। বিষয়টি ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত।

একইভাবে বি১-বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়- এমন কাজ করা যাবে না।

এক কথায় এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোনও ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে কোনও কাজ করতে পারবেন না।

এছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে মার্কিন দূতাবাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

আপডেট সময় ০৬:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬