ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ফ্রান্সে এক ফুটবল ম্যাচে ২৪ লাল কার্ড

  • আপডেট সময় ০৩:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। মোরবিহাঁ অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেওয়ায় একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। ঘটনাটি স্থানীয় ফুটবলের ইতিহাসে ‘কলঙ্কজনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, অঞ্চলটির দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ দলের মধ্যে খেলা ২-২ গোলে ড্র হয়। ম্যাচ চলাকালীন সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে দ্রুত তা সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড় ও এক অভিভাবক এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’ জানিয়েছে, মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। এতে মারামারি চরম আকার নেয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি চরম সিদ্ধান্ত নেন।

ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে একসঙ্গে লাল কার্ড দেখান রেফারি। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে কিছু ব্যক্তি লাঠিও ব্যবহার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মারামারি কার্যত শেষ হয়ে যায়।

সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশুর মৃত্যু

ফ্রান্সে এক ফুটবল ম্যাচে ২৪ লাল কার্ড

আপডেট সময় ০৩:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬