ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি

  • আপডেট সময় ০৮:৪৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :  অন্তর্বর্তী সরকার গত ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ফেব্রুয়ারিতে সিলেটে আন্দোলনে নামেন ম্যানচেস্টারপ্রবাসী বাংলাদেশিরা। তবে তৎকালীন বিমান কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে সরে আসেনি।

পরে সিলেটের জনপ্রতিনিধিরা প্রবাসীদের আশ্বস্ত করেন যে, বিষয়টি নিয়ে ইতিবাচক অগ্রগতি হবে। বিএনপি ক্ষমতায় আসার পর সরকার উচ্চ পর্যায়ে এ রুট পুনরায় চালুর বিষয়ে আলোচনা করে এবং শেষ পর্যন্ত অনুকূল সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায়, সোমবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনার জন্য টিকিটিং সিস্টেম চালু করেছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ৪ জুলাই থেকে পুনরায় এ রুটে ফ্লাইট চালু হবে। হজ মৌসুমের কারণে মে ও জুন মাসে ফ্লাইট চালু না করে জুলাই থেকে যাত্রা শুরু করা হচ্ছে।

টিকিট বিক্রি শুরু হওয়ায় ম্যানচেস্টারপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম জুনেদ আহমদ জানান, বিষয়টি ইতোমধ্যে কমিউনিটিকে জানানো হচ্ছে এবং ফ্লাইট চালুর আগেই সবাই এ বিষয়ে অবগত হবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্লাইট বন্ধের সিদ্ধান্তটি ছিল বিমান কর্তৃপক্ষের জন্য ক্ষতিকর। বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং ভবিষ্যতে এ রুটে নিয়মিত ফ্লাইট চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সংগঠনের আরেক পরিচালক জামাল আহমদ বলেন, ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ সরকারের জনমুখী নীতির প্রমাণ। তার মতে, এ রুট কখনোই অলাভজনক ছিল না, বরং ভুল তথ্যের কারণে প্রবাসীরা তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। তিনি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি

আপডেট সময় ০৮:৪৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬