ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন মেসির বিদায় হবে আর্জেন্টিনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ আল-আকসা মসজিদে ঢুকে চার সহস্রাধিক ইসরায়েলির তাণ্ডব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

  • আপডেট সময় ০৩:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে, তিনি কয়েক মাস আগেও লন্ডনের সবুজ-শ্যামল দক্ষিণ-পশ্চিম অঞ্চলে নির্বাসিত অবস্থায় এক নিরুদ্বেগ জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালে বাংলাদেশে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের ঘটনা দৃশ্যপট বদলে দেয়।

৫৭ বছর বয়সী এই রাজনৈতিক উত্তরাধিকারী বিরোধী আন্দোলনের কর্মী থেকে জাতীয় নেতৃত্বের জন্য অপেক্ষমাণ ব্যক্তিত্বে পরিণত হন। এরপর ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস জয় পান তারেক রহমান।

এই বিজয়ের অর্থ তারেক রহমান তার মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেছেন। ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিন পরেই তার মা মারা যান।
জানুয়ারিতে টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেওয়ার সময়েও তারেক রহমানের শোক ছিল তাজা। তবে তিনি প্রতিশ্রুতি দেন সাড়ে ১৭ কোটি মানুষের দেশকে ঐক্যবদ্ধ করা এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আবার সচল করতে সেই শোককে কাজে লাগাবেন।

টাইম ম্যাগাজিনে আরো বলা হয়, বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি ও যুব বেকারত্বে জর্জরিত। আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।

এর আগে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার পেতে পারে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

আপডেট সময় ০৩:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬