ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় ১১:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা ও সিলেটের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে সরকার পরিকল্পনা নিয়েছে।

ডাবল লাইন চালু হলে যাত্রীদের যাতায়াত খরচ কমবে এবং ব্যবসায়ীরাও কম ব্যয়ে পণ্য পরিবহন করতে পারবেন।’তিনি আরো উল্লেখ করেন, সড়কপথ সম্প্রসারণের তুলনায় রেলপথ বেশি কার্যকর। রাস্তা বাড়ালে যানবাহনও বাড়ে, ফলে যানজট কমে না। এছাড়া সড়ক সম্প্রসারণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়।

তাই সরকার রেলব্যবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যদিও সড়ক উন্নয়নও চলবে।ঢাকা-সিলেট মহাসড়কের বর্তমান দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। বলেন, অনেক ক্ষেত্রে যাত্রায় ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। রাস্তার বিভিন্ন অংশ ভাঙাচোরা হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি জানান, সরকার গঠনের পর থেকেই এ সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে কিছু জটিলতা রয়েছে—বিশেষ করে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক বাধা। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব সমস্যা সমাধানে কাজ করছে। আশা করা হচ্ছে, দ্রুত কাজ শুরু হবে এবং ২ থেকে ৩ বছরের মধ্যে শেষ করা সম্ভব হবে।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে।

সকাল সাড়ে ১১টার দিকে চাঁদনী ঘাট এলাকায় এ সমাবেশ শুরু হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন।

এর আগে প্রধানমন্ত্রী চাঁদনী ঘাটে সুরমা নদীসংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন। সিলেট সফরের শুরুতে তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন এবং পরে একটি বাসে করে অনুষ্ঠানে যোগ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬