ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার চীনে যাচ্ছেন পুতিন

  • আপডেট সময় ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই বেইজিং সফরে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পুতিনের এই গুরুত্বপূর্ণ চীন সফরের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সফরের সুনির্দিষ্ট তারিখটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

দুই পরাশক্তির এই শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক নানাবিধ বিষয়ের পাশাপাশি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের বিষয়টিও আলোচনার এজেন্ডায় বেশ গুরুত্ব পাবে।

রয়টার্স জানায়, বিশ্ব রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মস্কো এবং বেইজিংয়ের মধ্যকার ঘনিষ্ঠতা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বকাপে তীব্র দাবদাহের পূর্বাভাস

এবার চীনে যাচ্ছেন পুতিন

আপডেট সময় ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬