ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

ইতিহাস গড়ে ষষ্ঠ বিশ্বকাপে রোনালদো

  • আপডেট সময় ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

৪১ বছর বয়সেও থামার কোনো লক্ষণ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগালের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই তারকা ফুটবলার। আর এবারের আসরে মাঠে নামলেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন তিনি।

অবশ্য আর্জেন্টিনার হয়ে সুযোগ পেলে লিওনেল মেসিও এই রেকর্ডে ভাগ বসাতে পারেন।

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন, রোনালদোকে ছাড়া বিশ্বকাপ ভাবছেন না তিনি। সেই ধারাবাহিকতায় ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

তবে ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের চূড়ান্ত দলে ২৩ থেকে ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। ফলে ঘোষিত দল থেকে অন্তত একজন বাদ পড়বেন।

বর্তমানে স্কোয়াডে চারজন গোলরক্ষক থাকায় ধারণা করা হচ্ছে, সেখান থেকেই একজনকে ছাঁটাই করা হবে। 

মার্তিনেজের দলে প্রত্যাশিতভাবেই আছেন ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া, জোয়াও নেভেস ও নুনো মেন্দেসের মতো তারকারা। চমক হিসেবে জায়গা পেয়েছেন চার বছর পর জাতীয় দলে ফেরা রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড গনসালো গেদেস। এছাড়া মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার সামুয়েল কোস্তাও সুযোগ পেয়েছেন।

অন্যদিকে ওয়েস্ট হামের মাতেউস ফার্নান্দেজ, বেনফিকার আন্তোনিও সিলভা এবং ফরোয়ার্ড পালিনিয়া, পেদ্রো গনকালভেস ও রিকার্ডো হোর্তা দলে জায়গা পাননি।

বিশ্বকাপের ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। মূল আসরের আগে নিজেদের প্রস্তুত করতে ৬ জুন চিলি এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো।

ডিফেন্ডার: জোয়াও কানসেলো, ম্যাথিউস নুনেস, নুনো মেন্দেস, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, দিওগো দালত, টমাস আরাউজো, রেনাতো ভেইগা, নেলসন সেমেদো।

মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, রুবেন নেভেস, সামুয়েল কোস্তা।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, রাফায়েল লেয়াও, ফ্রান্সিসকো ত্রিনকাও, জোয়াও ফেলিক্স, পেড্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও, গনসালো গেদেস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

ইতিহাস গড়ে ষষ্ঠ বিশ্বকাপে রোনালদো

আপডেট সময় ০৯:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬