ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির প্রবাসী কার্ডধারীদের জন্য আসছে একগুচ্ছ সুবিধা ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান মোদির ভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

  • আপডেট সময় ০৫:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মো:জুনেদ আহমদ.ফ্রান্স : বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর জেনেভা, সুইজারল্যান্ড সফর উপলক্ষে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে “ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালুসহ” মোট ১৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ১১৪তম International Labour Conference-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী জেনেভায় সমবেত হচ্ছেন। এ উপলক্ষে শনিবার (৬ জুন) রাতে জেনেভা বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ।

পরে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ফ্রান্স বিএনপির প্রতিনিধি দল প্রবাসীদের কল্যাণে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি লিখিত স্মারকলিপি মন্ত্রীর কাছে প্রদান করে।

সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম রাসেল, আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম. আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, আল-আমিন এবং কামরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করে প্রতিনিধি দল তাদের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে ঢাকা-প্যারিস সরাসরি বিমান যোগাযোগ চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বলে তারা উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

আপডেট সময় ০৫:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬