ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

  • আপডেট সময় ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ফুটবলপ্রেমীদের জন্য চমক জাগানো এক খবর এসেছে বিশ্বকাপের মাঝেই। প্রায় এক যুগ আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি রোনালদিনহো আবারও মাঠে ফিরছেন।

তবে এই ফেরা ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নয়। ৪৬ বছর বয়সী রোনালদিনহো ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হয়েছেন। ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি শুধু ক্লাবটির হয়ে খেলবেনই না, রাভেন্নার শেয়ার কিনে উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগ করবেন।

রাভেন্না ক্লাব আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন।

নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদিনহো। তিনি বলেন, ‘নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’

তবে রোনালদিনহোকে পুরো মৌসুমজুড়ে নিয়মিত খেলতে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। জানা গেছে, বিশেষ কিছু ম্যাচে তিনি মাঠে নামতে পারেন। পাশাপাশি ক্লাবের প্রচারণা ও বিভিন্ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল খেলোয়াড় হিসেবে পরিচিত। ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি বার্সেলোনাকে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবল খেলার পর অবসরে যান রোনালদিনহো। প্রায় ১১ বছর পর তার এই প্রত্যাবর্তনের খবরে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

আপডেট সময় ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬