ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

  • আপডেট সময় ০৬:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

বিশ্বকাপের চিরচেনা এক দৃশ্য, নিজের দল বিদায় নিলে সমর্থকরা টুর্নামেন্টে টিকে থাকা অন্য কোনো দলকে সমর্থন জোগায়। তবে অনেক সময় এই সমর্থনটা হয় মূলত কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে। এবারের বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের অবস্থাও ঠিক তেমন। শেষ ষোলো থেকে নিজেদের দল বিদায় নেওয়ার পর তাদের একটাই চাওয়া, যেকোনো মূল্যে আর্জেন্টিনাকে হারতে দেখতে হবে।

গত কয়েক ঘণ্টায় ব্রাজিলের বেশ কয়েকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিওনেল স্কালোনির দলের বিপক্ষে এবং ইংল্যান্ডের জয়ে প্রার্থনা করে একের পর এক পোস্ট করা হয়েছে।

একটি পোস্টে তো ইংলিশ তারকা জুড বেলিংহামকে ব্রাজিলের জার্সি পরিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ব্রাজিল মানেই ইংল্যান্ড’। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে তারা ‘শয়তান’ বলেও আখ্যা দিচ্ছে!

বিশ্বচ্যাম্পিয়নদের ওপর সবচেয়ে বেশি ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ব্রাজিলের জনপ্রিয় অ্যাকাউন্ট ‘কাজেটিভি’কে (CazéTV)।

অসংখ্য পোস্টের ভিড়ে তারা মজা করে ব্রিটিশদেরই ‘ল্যাটিন আমেরিকান’ হিসেবে দাবি করছে! তাদের মতে, শুধুমাত্র আর্জেন্টিনা ছাড়া এখন পুরো বিশ্বই ‘থ্রি লায়ন্স’দের পক্ষে।

ফুটবলের এই চিরকালীন দ্বৈরথ আর খুনসুটি খেলারই অবিচ্ছেদ্য অংশ। টানা ছয়টি বিশ্বকাপে ফাইনালের দেখা না পেয়ে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিল। নিজেদের ব্যর্থতার আক্ষেপ হয়তো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গিয়েই মেটানোর চেষ্টা করছেন দলটির সমর্থকরা।

তবে সোশ্যাল মিডিয়ার এই চিত্রটাই পুরো ব্রাজিলের প্রতিচ্ছবি নয়। বাস্তব চিত্র কিছুটা ভিন্নও হতে পারে, যেখানে আজ ম্যাচে হয়তো অনেক ব্রাজিলিয়ানই চাইবেন জয়টা আর্জেন্টিনারই হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

হারের পর ফ্রান্সে সহিংসতা, আটক ১৬০

আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

আপডেট সময় ০৬:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬