ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক হাসনাত আরিয়ান খান-এর মায়ের মৃত্যুতে ফ্রান্স দর্পণ সম্পাদকের শোক আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও এওয়ার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন পরিমিতির প্রকোষ্ঠে নির্বাসিত অরণ্য – মেশকাতুন নাহার আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট নিদ্রিত শুদ্ধতার প্রান্তরে অশুদ্ধতার কর্ণভেদী উল্লাস শেরপুরে অসহায় পরিবারের জন্য বসতঘর নির্মাণ ও হস্তান্তর করলো ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন সাফ এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান ব্রিটিশ নাগরিকত্ব আবেদন করেছেন

আজকের স্থান নির্ধারনী ম্যাচটি খেলতে চায়নি বেলজিয়াম-ইংল্যান্ড

  • আপডেট সময় ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
  • ২৯০ বার পড়া হয়েছে

ফাইনাল খেলতে না পারার দুঃখের মধ্যেই মাঠে নেমে পড়তে হচ্ছে বেলজিয়াম-ইংল্যান্ডকে। নিয়মরক্ষার স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে হেরে যাওয়া দল ‍দুটি। খেলাটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি ও সনি টেন ওয়ান চ্যানেলে।

ফ্রান্সের বিপক্ষে হেরেছে বেলজিয়াম, আর ইংল্যান্ডকে হতাশ করেছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে তারা শিরোপা দৌড় থেকে গেলেও এখনও বিশ্বকাপ মঞ্চে আরেকটি ম্যাচ খেলার সুযোগ আছে। যদিও নিশ্চিত করেই বলা যায়, বেলজিমায় কিংবা ইংল্যান্ড কেউই খেলতে চায়নি সেন্ট পিটার্সবার্গের ম্যাচটি। শুধু তারা কেন, বিশ্বকাপে খেলা কোনও দল কি আর চাইবে সেমিফাইনাল থেকে বিদায় নিতে!

এরপরও বেলজিয়ামের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি এনে দিয়ে পারে দারুণ এক প্রাপ্তি। নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য ধরা দিতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এখন পর্যন্ত বিশ্বকাপে ‘রেড ডেভিলদের’ সেরা সাফল্য চতুর্থ স্থান। ১৯৮৬ সালের বিশ্বকাপের ওই প্রাপ্তি ছাড়িয়ে তৃতীয় হওয়ার সুযোগ বেলজিয়ামের সামনে।

ইংল্যান্ড অবশ্য বিশ্ব জয়ের স্বাদই পেয়েছে ১৯৬৬ সালে। ঘরের মাঠের ওই আসরের পর নিজেদের সেরা সাফল্য পাওয়ার হাতছানি ইংলিশদের সামনে। ১৯৬৬ বিশ্বকাপের পর ১৯৯০ সালের ইতালির আসরে চতুর্থ হওয়া ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাপ্তি। বেলজিয়ামকে হারিয়ে দিতে পারলে সেটা ছাড়িয়ে যাবে তারা।

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম-ইংল্যান্ড দুদলই দুর্দান্ত পারফর্ম করেছে। তরুণ এক স্কোয়াড নিয়ে ইংল্যান্ড সেমিফাইনালে আসবে, সেই বিশ্বাস ইংলিশদের মনেও ছিল সামান্য। বেলজিয়ামকে ‘বাজির ঘোড়া’ ধরা হয়েছিল, চমৎকার ফু্টবলে তারাও মুগ্ধ করেছে বিশ্বকে। স্থান নির্ধারণী ম্যাচ হলেও তাই দারুণ উত্তেজনাকর এক লড়াই অপেক্ষা করছে সেন্ট পিটার্সবার্গে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

রিফর্ম ইউকের বহু সদস্য চান বিদেশে জন্ম নেওয়া অশ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্য ছাড়ুক

আজকের স্থান নির্ধারনী ম্যাচটি খেলতে চায়নি বেলজিয়াম-ইংল্যান্ড

আপডেট সময় ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮