ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন বিএনপির ভূমিধস জয় অনিয়ম ও জাল ভোট: প্রতিকার পেতে কোথায় অভিযোগ করবেন? যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ: শাবানা মাহমুদ কি হচ্ছেন সম্ভাব্য উত্তরসূরি? স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সময়ের দাবি শেষ মুহূর্তের জরিপে নির্বাচনের সম্ভাব্য চিত্র: কে কত আসনে এগিয়ে? নিরাপত্তা ও অর্থনীতিতে অভিবাসী অন্তর্ভুক্তির গুরুত্ব,রোমে অনুষ্ঠিত হলো নিরাপদ অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনার ফ্রান্সে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রার্থী শকুর সমর্থনে মতবিনিময় সভা ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন সহজ চার উপায়ে

এবার প্যারিসে চালু হল নগ্ন জাদুঘর!!

  • আপডেট সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
  • ৫৫৬ বার পড়া হয়েছে

প্যারিসে প্রথমবারের মতো নগ্ন নারী-পুরুষ পরিদর্শকদের জন্য চালু হয়েছে একটি জাদুঘর। এর নাম প্যালেইস ডি টোকিও। এই জাদুঘর পরিদর্শন করতে হলে পরিদর্শককে অবশ্যই একেবারে নগ্ন হয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে। শনিবার এমন পরিদর্শকদের জন্য এর গেটগুলো খুলে দেয়া হয়। এদিন এ জাদুঘর পরিদর্শন করেন ১৬০ জন পরিদর্শক। এর মধ্যে আছেন নারী ও পুরুষ।সেখানে যেসব চিত্রকর্ম প্রদর্শন করা হয়েছিল তা বিক্রি হয়ে গেছে দু’দিনের মধ্যে। প্যারিস প্লাস ১৬তম জেলায় এই জাদুঘরটি অবস্থিত। প্রকৃতিপ্রেমীদের জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া প্যারিসের পূর্বদিকে বোইস ডি ভিনসেনস পার্ককে গত বছর শহরে নগ্ন মানুষদের এলাকা বলে ঘোষণা দেয়া হয়। সামনেই সেখানে গ্রীষ্মকাল। এ উপলক্ষে ওই পার্কটি আবার খুলে দেয়া হয়েছে। কিন্তু নগ্ন নরনারীদের জন্য জাদুঘরকে বিপ্লবী সিদ্ধান্ত বলে মনে করছেন প্রকৃতিপ্রেমীরা। তারা বলছেন, বিশ্বের সংস্কৃতির রাজধানীগুলোর অন্যতম হবে এটি। প্যারিস ন্যাচারিস্টস অ্যাসোসিয়েশনের যোগাযোগ বিষয়ক পরিচালক জুলিয়েন ক্লাউডি-পেনেগ্রি বলেছেন, প্রাকৃতিক জীবন হলো নগ্ন। সংস্কৃতি হলো আমাদের নিত্যদিনের অংশ। তাই এই সংস্কৃতির মধ্য দিয়ে সেই প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে মানুষের মানসিকতা পাল্টে গেছে। প্রকৃতিপ্রেমীরা অতীতের সব বাধা, প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগুচ্ছেন। উল্লেখ্য, এই সংগঠনের মতে, শুধু প্যারিসেই তাদের অনুসারীর সংখ্যা ৮৮ হাজার। পুরো ফ্রান্সে এমন প্রকৃতিপ্রেমের চর্চা করেন ২৬ লাখ মানুষ। উল্লেখ্য, ওই জাদুঘরটির পাশেই এ বছরের শেষের দিকে প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে নগ্ন মানুষদের জন্য একটি নাইটক্লাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা

এবার প্যারিসে চালু হল নগ্ন জাদুঘর!!

আপডেট সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮