ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

‘ফ্রান্স দলে ফরাসি ফুটবলার নেই’

  • আপডেট সময় ০১:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলো পর্বে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়ার পর কিলিয়ান এমবাপ্পের পারিবারিক শেকড়, গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন প্যারাগুয়ের নারী সিনেটর সেলেস্তে আমারিয়া।

এবার সেমিফাইনাল সামনে রেখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় ফ্রান্স দলকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

ডালাসে আগামীকাল রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। ম্যাচটি নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল দেবাতে’-এ একটি নিবন্ধ লিখেছেন রাখয়। সেখানে তিনি দাবি করেছেন, ফ্রান্স বেশ শক্তিশালী হলেও তাদের দলে ফরাসি খেলোয়াড় নেই। তার এই মন্তব্য দুই দেশেই তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

রাখয় নিবন্ধে লিখেছেন, ‘ফ্রান্স দলে সর্বোচ্চ মানের খেলোয়াড় আছে। তবে হ্যাঁ, সেটা ফরাসি খেলোয়াড় ছাড়াই।’

সমালোচকদের মতে, রাখয় মূলত অভিবাসী পরিবার থেকে আসা কিংবা ভিন্ন জাতিগত পটভূমির ফরাসি খেলোয়াড়দের জাতীয় পরিচয়কে অস্বীকার করেছেন। এটি বর্ণবাদী ও বিদেশবিদ্বেষী মন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাখয়ের কথার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘একজন মানুষের জাতীয় পরিচয় তার ত্বকের রং বা পারিবারিক উৎস দিয়ে নির্ধারিত হয় না। এমন মন্তব্য বিভাজন সৃষ্টি করে এবং তা আধুনিক ইউরোপের মূল্যবোধের পরিপন্থী।’

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েস রাজখের মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ফ্রান্স একটি বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক দেশ। আমাদের জাতীয় ফুটবল দল সেই বৈচিত্রেরই প্রতিফলন।

রাখয়ের এই মন্তব্যের কারণে ফরাসি ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে ফ্রান্স সরকার।

অবশ্য রাখয় তার নিবন্ধে ফ্রান্স দলকে প্রশংসাতেও ভাসিয়েছেন, ‘তারা অসাধারণ ফুটবল খেলছে। তারা আমাদের (স্পেনের) জন্য খুব কঠিন প্রতিপক্ষ হতে চলেছে।’

এখন দেখার বিষয়, সেমিফাইনালের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে রাখয়ের মন্তব্য ঘিরে পরিস্থিতি আরো কতটা উত্তপ্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

‘ফ্রান্স দলে ফরাসি ফুটবলার নেই’

আপডেট সময় ০১:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬