ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী

ঢাকা-লিসবন রুটে ফ্লাইট চালু করলো কাতার এয়ারওয়েজ

  • আপডেট সময় ০২:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ৩৩১ বার পড়া হয়েছে

পর্তুগালের রাজধানী ও বৃহত্তম নগরী লিসবন। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দ্বারা গঠিত আধুনিক এ শহরকে ঘিরে পর্যটকদের আগ্রহের শেষ নেই। প্রতিবছর বাংলাদেশ থেকেও অনেক পর্যটক লিসবনে ঘুরতে যান। এই যাত্রাকে আরো সহজ ও আরামদায়ক করতে ঢাকা থেকে ফ্লাইট চালু করলো কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইট লিসবন বিমানবন্দরে পৌঁছায় গত ২৪ জুন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি পৌঁছানোর পর একটি জল কামান সম্মাননা দিয়ে অভিবাদন জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করতে বাংলাদেশে পর্তুগালের কনসুল ঢাকায় পর্তুগাল হাউসে একটি কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে পর্তুগালের রাষ্ট্রদূত কার্লোস জোসে ডি পিনহো ই মেলো পেরেইরা মার্কুইজ, পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত শাখাওয়াত হোসেন ও কাতার এয়ারওয়েজ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জয়প্রকাশ নায়ার।

কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী জনাব আকবর আল বাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমরা লিসবনে সরাসরি সেবা চালু করতে পেরে আনন্দিত। কাতার এয়ারওয়েজ দ্রুত বর্ধনশীল ইউরোপীয় নেটওয়ার্কের সর্বশেষ সংযোজন। লিসবন তার ব্যাপক ইতিহাস এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। আমরা ব্যবসা এবং অবকাশ যাত্রীদের দেশটি ভ্রমণে স্বাগত জানাই যাতে তারা গন্তব্যটির অভিজ্ঞতা নিতে পারে। ঢাকা থেকে লিসবনের ফ্লাইটগুলো বিমানসংস্থাটির অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমালাইনার দিয়ে পরিচালিত হবে। এতে ২২টি বিজনেস ক্লাস আসন এবং ২৩২টি ইকোনমি ক্লাস আসন রয়েছে। এদিকে চলতি মাসে এভিয়েশন শিল্পের অস্কার খ্যাত পুরস্কার ‘স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড’ জিতে নেয় কাতার এয়ারওয়েজ। এ নিয়ে পাঁচ বার বিশ্বসেরা এয়ারলাইনস হিসেবে পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।
সূত্রঃমানবজমিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

ঢাকা-লিসবন রুটে ফ্লাইট চালু করলো কাতার এয়ারওয়েজ

আপডেট সময় ০২:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯