ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২ বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স? জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র

অনিয়ম ও জাল ভোট: প্রতিকার পেতে কোথায় অভিযোগ করবেন?

  • আপডেট সময় ১২:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্রে গিয়ে দেখলেন আপনার ভোট হয়ে গেছে, অর্থাৎ কেউ না কেউ ভোটটি দিয়ে ফেলেছে কিংবা কেউ একজনের পরিবর্তে অন্যজন ভোট (জাল ভোট) দিচ্ছে—তাহলে আপনি কী করবেন? এমন পরিস্থিতিতে দিশেহারা না হয়ে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছে।

অনিয়ম দেখলে যেসব জায়গায় অভিযোগ জানাতে পারবেন

১) নির্বাহী ম্যাজিস্ট্রেট: নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগ করা যাবে। তাৎক্ষণিক তথ্য-প্রমাণ পেলে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। তবে অভিযোগ প্রমাণিত না হলে অভিযুক্ত ব্যক্তি খালাস পাবেন।

২) সহকারী রিটার্নিং কর্মকর্তা: আপনি সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও লিখিত বা মৌখিক অভিযোগ করতে পারেন। তিনি অভিযোগ পাওয়ার পর নিজে অনুসন্ধান করতে পারেন অথবা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে পাঠাতে পারেন।

৩) রিটার্নিং কর্মকর্তা: পুরো আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হলে তিনি তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। গুরতর ক্ষেত্রে তিনি তা নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে হস্তান্তরের ক্ষমতা রাখেন।

৪) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি: সরাসরি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে অভিযোগ করা যাবে। অনিয়ম ঠেকাতে মাঠে কাজ করে বিচারিক কমিটি। তারা সরাসরি অপরাধীকে শাস্তি প্রদান করতে পারে। তবে অপরাধের মাত্রা অত্যন্ত গুরুতর হলে তারা নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠায় এবং কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

৫) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়: সরাসরি নির্বাচন কমিশন অফিসেও অভিযোগ করা যায়। কমিশন চাইলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে বিষয়টি পাঠাতে পারেন, নিজে শুনানি গ্রহণ করতে পারেন অথবা তদন্তের জন্য অনুসন্ধান ও বিচারিক কমিটিকে নির্দেশ দিতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

জাল ভোট বা অনিয়মের অভিযোগ করার সময় সম্ভব হলে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ বা সাক্ষী সঙ্গে রাখুন। এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং ডিএমপির বিশেষ হটলাইন নম্বরগুলোতেও অভিযোগ করার সুবিধা রাখা হয়েছে।

বাংলা ট্রিবিউট

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বন্ধুর বিয়েতে গিয়ে বিশ্বকাপে সুযোগ!

অনিয়ম ও জাল ভোট: প্রতিকার পেতে কোথায় অভিযোগ করবেন?

আপডেট সময় ১২:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬