ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা বাংলাদেশিদের ভিসা নিয়ে ভিসা নিয়ে ইউরোপের ১৩ দেশের যৌথ নির্দেশনা ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

দক্ষিণ সুরমার চন্ডিপুলে ট্রাক চাপায় নিহত ৩

  • আপডেট সময় ০৩:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
  • ৩০২ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে ট্রাক চাপায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের একজন সিএনজি চালিত অটোরিকশার চালক ও বাকি দুইজন অটোরিকশার যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার (০৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি দুইজনের পরিচয় সনাক্ত করা যায়নি।

আহতরা হলেন- কিশোরগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকার আবদুল হাসিমের ছেলে জসিম উদ্দিন (৪৫), গোলাপগঞ্জের চন্দরপুরের জমির হোসেনের স্ত্রী সোহানা বেগম (৪৫) তার ছেলে মো. হাফিজ (২০)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল সিলেটভিউকে জানান, চন্ডিপুল এলাকায় সিলেট শহরমুখী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন।

ওসি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার

দক্ষিণ সুরমার চন্ডিপুলে ট্রাক চাপায় নিহত ৩

আপডেট সময় ০৩:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮