ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা শহীদ ওসমান হাদীঃ বিস্ময়কর উত্থান, খনিক উজ্জ্বল আলো, ঘাতকের বুলেটে নেমে আসা অন্ধকার

নতুন নেতৃত্বে বিয়ানীবাজার আওয়ামী লীগ- সভাপতি আতাউর সম্পাদক আউয়াল নির্বাচিত

  • আপডেট সময় ০৪:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ২৩৩ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেনের রিপোর্টঃ বহুল প্রতীক্ষিত বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান এবং সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৭টার দিকে ভোট গণনা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বিজয়ী ও বিজিতি প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।
উপজেলার ১০ ইউনিয়ন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নির্ধারীত কাউন্সিলরগণ ভোট দেন।
সভাপতি আতাউর রহমান খান ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাসিব মনিয়া পেয়েছেন ১৬৭ ভোট এবং অপর প্রার্থী নজমুল হোসেন পেয়েছেন ১২ ভোট। দুইটি ভোট বাতিল হয়েছে। ভোট মোট দিয়েছেন ৩৯৩জন ভোটার।
সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়ে পেয়েছেন ১৫১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুনুর রশিদ দিপু ১০৩ ভোট পেয়েছেন । অপর তিন প্রার্থী জাকির হোসেন ৭৮, আবুল কাশেম পল্লব ৬০ ও জামাল হোসেন ৫ ভোট পান।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হচ্ছেন- সভাপতি পদে আব্দুল হাসিব মনিয়া, আতাউর রহমান খান ও নজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, হারুনুর রশিদ দিপু, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, আবুল কাশেম পল্লব এবং জামাল হোসেন। ভোটের আগে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে সভাপতি পদে মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক পদে সেলিম উদ্দিন আহমদ।
বিকাল ৪টা থেকে শহরতলীর ইউসুফ কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০ ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা আওয়ামী লীগের ৪০৬জন কাউন্সিলর ভোট দেন আগামী নেতা নির্বাচন করতে। ভোট দিয়েছেন ৩৯৩জন কাউন্সিলর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা

নতুন নেতৃত্বে বিয়ানীবাজার আওয়ামী লীগ- সভাপতি আতাউর সম্পাদক আউয়াল নির্বাচিত

আপডেট সময় ০৪:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯