ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ : রাষ্ট্রদূত ব্রেক্সিটের বেড়াজাল ভাঙছে যুক্তরাজ্য ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন

নতুন মাইলফলকে আর্সেনাল

  • আপডেট সময় ০৫:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে চমৎকার ধারাবাহিকতা বজায় রেখে নতুন মাইলফলক স্পর্শ করেছে আর্সেনাল। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে তারা নিজেদের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে।

স্পেনের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ড্র করার ফলে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে আর্সেনাল। পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটা জানিয়েছে, ক্লাবটির ইতিহাসে এর আগে মাত্র একবারই এমন সাফল্য দেখা গিয়েছিল।

২০০৫ সালের মার্চ থেকে ২০০৬ সালের এপ্রিল পর্যন্ত সময়কালে আর্সেনাল একই রেকর্ড গড়েছিল, যে মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল। ফলে বর্তমান পারফরম্যান্স ঘিরে আবারও বড় কিছুর আশা দেখছেন সমর্থকেরা।

চলতি মৌসুমে শক্তিশালী রক্ষণভাগ, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং কার্যকর আক্রমণ—এই তিনের সমন্বয়ে আর্সেনাল ইউরোপের অন্যতম প্রভাবশালী দলে পরিণত হয়েছে। বড় ম্যাচে চাপ সামলে কাঙ্ক্ষিত ফল বের করে আনার সক্ষমতাই এখন তাদের মূল শক্তি।

ইতিহাস ছুঁয়ে এখন আরও বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে আর্সেনাল—সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ইতিহাসে প্রথমবারের মতো এই ট্রফিটি ঘরে তুলে নিতে মরিয়া মিকেল আর্তেতার শিষ্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ

নতুন মাইলফলকে আর্সেনাল

আপডেট সময় ০৫:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬