ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী

নোনা জল- রকিবুল ইসলাম

  • আপডেট সময় ১২:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
গভীর রজনী!
যবনিকাপাত ঘটেছে প্রখর আলোকজ্জ্বল ঝলমলে দিবাভাগের।
আঁধারে ঢেকেছে রাঙা রবির দীপ্তিময় আভার।
আহারের সন্ধানে উড়ে চলা পাখিরা ক্লান্ত, পরিশ্রান্ত কর্মব্যস্ত দিবার শেষে ফিরেছে নীড়ে।
বন্ধ হয়েছে খোলা জানালা।
রুদ্ধ হয়েছে সকল দুয়ার!
ঘুমের দেশে শান্তির আবেশে হয়ত হারিয়ে গেছ তুমি।
তোমার সাথে ঘুমিয়ে গেছে পুরো বসুধা।
জেগে আছি একা আমি ঝিঁ ঝিঁ পোকাদের সাথে সংহতি জানিয়ে।
বাজিয়ে চলেছি স্বর্গীয় সুর মূর্ছনা তোমারে সখি ঘুম পাড়াতে।
অত:পর,বিষাদ মেঘে ছেয়েছে আমার হৃদয় আকাশ।
থেমে গেছে কোলাহল।
থেমেছি আমিও যথারীতি!
থামেনি মোর নেত্র বিসর্জিত
অবিরত নোনা জল!!
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

নোনা জল- রকিবুল ইসলাম

আপডেট সময় ১২:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
গভীর রজনী!
যবনিকাপাত ঘটেছে প্রখর আলোকজ্জ্বল ঝলমলে দিবাভাগের।
আঁধারে ঢেকেছে রাঙা রবির দীপ্তিময় আভার।
আহারের সন্ধানে উড়ে চলা পাখিরা ক্লান্ত, পরিশ্রান্ত কর্মব্যস্ত দিবার শেষে ফিরেছে নীড়ে।
বন্ধ হয়েছে খোলা জানালা।
রুদ্ধ হয়েছে সকল দুয়ার!
ঘুমের দেশে শান্তির আবেশে হয়ত হারিয়ে গেছ তুমি।
তোমার সাথে ঘুমিয়ে গেছে পুরো বসুধা।
জেগে আছি একা আমি ঝিঁ ঝিঁ পোকাদের সাথে সংহতি জানিয়ে।
বাজিয়ে চলেছি স্বর্গীয় সুর মূর্ছনা তোমারে সখি ঘুম পাড়াতে।
অত:পর,বিষাদ মেঘে ছেয়েছে আমার হৃদয় আকাশ।
থেমে গেছে কোলাহল।
থেমেছি আমিও যথারীতি!
থামেনি মোর নেত্র বিসর্জিত
অবিরত নোনা জল!!