ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
২৪’র আন্দোলনে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে দুই লাখের বেশি অভিবাসী বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ক্যামব্রিজ যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে শপথ নিলেন শুভেন্দুর ৫ মন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন বুয়েট শিক্ষিকা আফিফা প্যারিসে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন মানবপাচারের দায়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের গাজায় ‘গণহত্যা’ বন্ধে ইইউ’র প্রতি আহ্বান জানালো স্পেন-স্লোভেনিয়া টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার হাতছানি: বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি

প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় ১০:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষের (২৪) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার অস্বাভাবিক এ মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মহাদেব ঘোষ ফ্রান্সের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্যারিস বিজনেস স্কুলের এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর বিষয়টি প্রথমে মৃত শিক্ষার্থীর পারিবারিক বন্ধু ও ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ ইসলামকে টেলিফোনে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি।

জানা গেছে, ফরাসি পুলিশ মহাদেব ঘোষের মরদেহ প্যারিসের শহরতলির ৯২ ডিপার্টমেন্টের একটি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। আগামী ১১ মে’র দিকে ফরেনসিক রিপোর্ট পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তিনি আরও জানান, কী কারণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মহাদেব ঘোষ ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায় দম্পতির ছেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২৪’র আন্দোলনে ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ১০:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬