ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজন -জেবুন্নেছা জেবু

  • আপডেট সময় ০৭:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
সন্ধ্যা শেষে
পাখিরা ফিরে যায় নিজের নীড়ে,
কিন্তু কিছু মানুষ  সারাজীবন
পরের মানুষকে আপন ভাবে
 নিজের মানুষকে ভাবে পর।
তারা মানতে চায় না সম্পর্ক
ঐ  বৃষ্টিটার মতন
 বৃষ্টি আকাশের হয় না যেমন
কিছু বৃষ্টি
নদীর প্রয়োজন মেটায়,
তারপর
চলে যায় অন্য আকাশে।
মানুষ কেউ কেউ হাত ধরে
 ঠিক ততক্ষণ
যতক্ষণ তার শীত লাগে,
রোদ উঠলে ছায়ার কথা
কয়জন বলো মনে রাখে?
আমি দেখেছি
শুকিয়ে যাওয়া পাতার পাশে
শিশিরবিন্দুরা ভোর পর্যন্ত থাকে,
 মানুষ প্রতিশ্রুতির চেয়েও
নিজের প্রয়োজনকে বেশি ভালোবাসে।।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মুসলিমদের নিজস্ব বর্ষপঞ্জি শুরুর গৌরবময় ইতিহাস

প্রয়োজন -জেবুন্নেছা জেবু

আপডেট সময় ০৭:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সন্ধ্যা শেষে
পাখিরা ফিরে যায় নিজের নীড়ে,
কিন্তু কিছু মানুষ  সারাজীবন
পরের মানুষকে আপন ভাবে
 নিজের মানুষকে ভাবে পর।
তারা মানতে চায় না সম্পর্ক
ঐ  বৃষ্টিটার মতন
 বৃষ্টি আকাশের হয় না যেমন
কিছু বৃষ্টি
নদীর প্রয়োজন মেটায়,
তারপর
চলে যায় অন্য আকাশে।
মানুষ কেউ কেউ হাত ধরে
 ঠিক ততক্ষণ
যতক্ষণ তার শীত লাগে,
রোদ উঠলে ছায়ার কথা
কয়জন বলো মনে রাখে?
আমি দেখেছি
শুকিয়ে যাওয়া পাতার পাশে
শিশিরবিন্দুরা ভোর পর্যন্ত থাকে,
 মানুষ প্রতিশ্রুতির চেয়েও
নিজের প্রয়োজনকে বেশি ভালোবাসে।।