ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা বাংলাদেশিদের ভিসা নিয়ে ভিসা নিয়ে ইউরোপের ১৩ দেশের যৌথ নির্দেশনা

ফ্রান্স প্রবাসী বেলায়েত হোসেনের জানাজা সম্পন্ন

  • আপডেট সময় ১০:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব এর বড় ভাই ফ্রান্স প্রবাসী বেলায়েত হোসেন (৫৮) এর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদজুমা দ্বিতীয় জামাতের পর প্যারিসের অভারভিলা বাংলাদেশ জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। জানাযার পূর্বে মরহুম বেলায়েত হোসেনের বড় ভাই ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কামরুল হোসেন বকুল তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং যে কোনও ধরণের ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন পাশাপাশি কারো কোন দেনা পাওনা থাকলে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান ।এ সময় মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা পাশে ছিলেন। জানাজায় ফ্রান্স আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্যারিস বাংলা প্রেস ক্লাব, বাংলাদেশ ইয়ুথ ক্লাব, সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব, জালালাবাদ এসোসিয়েশন, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, উত্তরবঙ্গ সমিতি, বাংলাদেশ ক্রিকেট ক্লাব প‍্যারিস, উলামা পরিষদ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার রাতে প্যারিস সার্রদুগুল বিমানবন্দর থেকে বেলায়েত হোসেনর মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে প্রেরণ করা হবে।

উল্লেখ্য বেলায়েত হোসেন গত বুধবার(২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন

ফ্রান্স প্রবাসী বেলায়েত হোসেনের জানাজা সম্পন্ন

আপডেট সময় ১০:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮