ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা : ‘রাসুল (সা.)-এর শিক্ষাই আদর্শ জীবন গড়ার মূলমন্ত্র নাসার ওয়েবসাইটে বানান ভুল ধরল ৮ বছরের শিশু! মহাকাশ থেকেও বোঝা যাবে প্রাণিদের গতিবিধি! দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর রামিসা হত্যা: ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পেয়েছে পুলিশ বিশ্বকাপ আমার জন্য একটি নতুন পরীক্ষা : ফিফার সাক্ষাৎকারে ইয়ামাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে সিলেটে দেড় বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা ১৭ বছর পর দোষী সাব্যস্ত এয়ার ফ্রান্স ও এয়ারবাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

  • আপডেট সময় ০৮:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক: আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন।

ব্রিটিশ শাসনামলে জন্ম নেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গোপালগঞ্জ মিশন স্কুলে অধ্যয়নরত অবস্থায় তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেন এবং এ কারণে প্রথমবারের মতো কারাবরণ করেন।

পরবর্তীতে কলকাতার ইসলামিয়া কলেজে পড়াশোনা করার সময় তিনি তৎকালীন বিশিষ্ট রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের সান্নিধ্যে আসেন। তাদের প্রেরণায় তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ধীরে ধীরে রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।

১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতা সংগ্রামকে নতুন দিকনির্দেশনা দেয়। একই বছরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেফতার করে। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক ও বহু সাধারণ মানুষের আবেগ ও অনুভূতিতে মিশে আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ

আপডেট সময় ০৮:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬