ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

বঙ্গভ্যাক্সের টিকা মানবদেহে ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন

  • আপডেট সময় ০৮:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ৫০০ বার পড়া হয়েছে

শর্তসাপেক্ষে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্সের টিকা মানবদেহে ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ বুধবার (১৬ জুন) দুপুরে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নালে প্রকাশ করা হয় যে, দেশিয় করোনা টিকা গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স প্রাণীদেহে কার্যকর। এরপর মানবদেহে ট্রায়ালের জন্য বিএমআরসির অনুমোদনের অপেক্ষা ছিল প্রতিষ্ঠানটি। সবশেষ প্রতিষ্ঠানটিকে শর্তসাপেক্ষে অনুমোদন দেয়া হলো।

এ বছরের ফেব্রুয়ারিতে গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ বলেন, আমাদের যা কাজ ছিল, সবগুলো শেষ করে সিআরও বাংলাদেশের মাধ্যমে আমরা বিএমআরসিতে হিউম্যান এথিক্যাল ট্রায়ালের জন্য আবেদন জমা দিয়েছিলাম। আমরা আশা করছি সহসাই হয়তো হিউম্যান ট্রায়ালের অ্যাপ্রুভালটা হয়ে যাাবে। সেটা হয়ে গেলে ভলান্টিয়ার রিক্রুট করে সিআরও দ্রুততম সময়ে হিউম্যান ট্রায়ালটা শুরু করবে।

ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে গ্লোব বায়োটেকের টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পায় গত বছরের ২৮ ডিসেম্বর। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সেই অনুমোদন প্রাপ্তির জন্য বিএমআরসিতে চিঠি দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

বঙ্গভ্যাক্সের টিকা মানবদেহে ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন

আপডেট সময় ০৮:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১