ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংকটের মধ্যে জ্বালানির মূল্য নিয়ে সতর্ক করল ইইউ

  • আপডেট সময় ০১:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় জ্বালানির ‘মূল্য সংকটের’ মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শুক্রবার ইইউভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে জোটটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন বলেন, ‘আমরা সরবরাহ সংকটের সঙ্গে সম্পর্কিত একটি মূল্য সংকটের মুখোমুখি হচ্ছি।

২০২১ সালের শীতের তুলনায় এবার ইইউ অনেক ভালোভাবে প্রস্তুত রয়েছে উল্লেখ করে জর্গেনসেন জানান, ওই সময় রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় জ্বালানিসংকট তীব্র হয়ে উঠেছিল।

তবে চলতি শীতের জন্য প্রস্তুতি আরো জোরদার করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইইউর জ্বালানি কমিশনার দেশগুলোর সরকারকে গ্যাসের মজুদ বাড়ানোর কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রয়োজন অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের চাহিদা কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছেন।

তিনি বলেন, ‘প্রয়োজন যত দিন থাকবে, তত দিন এসব পদক্ষেপ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

এবার জার্মানিতে বিক্ষোভের ডাক!

সংকটের মধ্যে জ্বালানির মূল্য নিয়ে সতর্ক করল ইইউ

আপডেট সময় ০১:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬