ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও কূটনৈতিকব্যবস্থা গ্রহণের দাবিতে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের বিবৃতি ফ্রান্সে বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন এর নির্বাচন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যারিসে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা,ফ্রান্সের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্টিত ফ্রান্সে নভেম্বর মাসে যেসব পরিবর্তন আসছে ২০২৬ সালের নির্বাচনে ভোট বর্জনের হুমকি শেখ হাসিনার ঝালকাঠির দুটি আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে ‘ইসলামী জোট’ ফরাসি বাজেট নিয়ে সংসদে টানাপোড়েন: সরকার টিকে থাকবে কি? আওয়ামীলীগের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ চান হাসিনা বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগাপ্রকল্প

সেপ্টেম্বরের মধ্যে কানাডার প্রাপ্তবয়স্ক সব নাগরিককে করোনার টিকা

  • আপডেট সময় ০৩:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ২২২ বার পড়া হয়েছে

কানাডার বিভিন্ন প্রদেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই করোনার টিকা প্রদান শুরু হয়েছে। একটি সুষ্ঠু নীতিমালা ও অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান চলছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, জানুয়ারির মধ্যে কানাডায় এক মিলিয়ন ডোজ টিকা এসে পৌঁছবে। তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিত করা হবে।

অন্যদিকে ২১ জানুয়ারির মধ্যেই টরন্টো, পিল, ইয়র্ক, উইন্ডসর ও এসেক্স সিটিতে অবস্থিত দীর্ঘমেয়াদি সেবাশ্রমের সবাই টিকা পাচ্ছেন বলে অন্টারিও সরকার জানিয়েছে।

মঙ্গলবার থেকে এসব স্থানের দীর্ঘমেয়াদি সেবাশ্রমে ফাইজার-বায়োএনটেক ও মর্ডানার করোনা টিকা প্রদান শুরু করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হটস্পট বিবেচনায় নতুন বছরের প্রথম তিন সপ্তাহে সেখানকার সকল বাসিন্দা, কর্মচারী ও পরিচর্যাশীলদের তা দেয়া হচ্ছে।

ইতোমধ্যে ৩ জানুয়ারি পর্যন্ত ৩ হাজার ডোজ টিকার প্রয়োগ ঘটানো হয়েছে এবং আরও ১ হাজার ডোজ টিকা দীর্ঘমেয়াদি সেবাশ্রমে প্রদানের কথা; যা ৬ জানুয়ারি পর্যন্ত ২৬টি সেবাশ্রমে দেয়া হয়েছে। এক্ষত্রে মর্ডানা টিকা দুটির ডোজ ২৮ দিনের ব্যবধানে দেয়া হচ্ছে। আর মর্ডানার ওই টিকা প্রদানের ক্ষেত্রে পাবলিক হেলথ্ ইউনিটের সম্প্রসারণ কার্যক্রমটি অঙ্গাঙ্গীভাবে জড়িত।

উল্লেখ্য, কানাডায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয় গত ১৪ ডিসেম্বর।  সর্বশেষ তথ্য অনুযায়ী- কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৪৭৩ জন, মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ২৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৪৪৭ জন।

উল্লেখ্য, দেশটির সরকার পরিস্থিতি মোকাবেলায় দ্রুততম সময়ে কীভাবে নাগরিকদের টিকার আওতায় আনা যায় তার ওপর জোর গুরুত্বারোপ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও কূটনৈতিকব্যবস্থা গ্রহণের দাবিতে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের বিবৃতি

সেপ্টেম্বরের মধ্যে কানাডার প্রাপ্তবয়স্ক সব নাগরিককে করোনার টিকা

আপডেট সময় ০৩:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১