ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ মে যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে

  • আপডেট সময় ০৪:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী ৪ মে সকালে ঢাকায় পৌঁছাবে।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, মরদেহটি ইতোমধ্যে একটি ফিউনারেল হোম গ্রহণ করেছে।

তিনি আরও জানান, মরদেহটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো (এমসিও) বিমানবন্দর থেকে Emirates-এর একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে। পথে দুবাইয়ে ট্রানজিট থাকবে। ফ্লাইটটি ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

নাসার ওয়েবসাইটে বানান ভুল ধরল ৮ বছরের শিশু!

৪ মে যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে

আপডেট সময় ০৪:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬