ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩২ বিশ্বকাপ ২০২৬: কেন আবারও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স? জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম

আটক আ. লীগ নেতাকে র‍্যাবের গাড়ি থেকে ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • আপডেট সময় ১০:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের গাড়ি থেকে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব।

টঙ্গী পূর্ব থানায় এ মামলা হয়েছে বলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মামলায় গাজীপুর মহানগরের ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম- সম্পাদক হালিম উদ্দিন বেপারি ও যুব বিষয়ক সম্পাদক সমির উদ্দিন বেপারিসহ ৩৩০ জনকে আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গত ৮ সেপ্টেম্বর রাতে টঙ্গী বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হল এলাকা থেকে আটক গাজীপুর মহানগরের ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক কবির উদ্দিন বেপারিকে র‌্যাবের গাড়ি আটকে ছিনিয়ে নেয়।

ওসি সৈয়দ রাফিউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মামলার বাদী র‍্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিদের অজ্ঞাত দেখানো হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা পলাতক আছেন। তারাসহ সব আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন ডেইলি স্টারকে বলেন, ‘র‌্যাবের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতারা রেখে দিয়েছে এমন একটি ঘটনা আমি শুনেছি। এ বিষয়ে আমি দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। তথ্য-প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি নেতা আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিয়েছে কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য করেছে তারা।’

গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে র‍্যাব বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন বেপারিকে আটক করে উত্তরার দিকে নিয়ে যাচ্ছিল।

পরে বিএনপি নেতা হালিম ও সমির তাদের সমর্থকদের নিয়ে টঙ্গী বাজার সংলগ্ন এলাকায় র‌্যাবের গাড়ির আটকে দিয়ে কবির উদ্দিন বেপারিকে রেখে দেয়।

এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ এবং র‌্যাব-১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে একাধিকবার ফোন দিলে তারা রিসিভ করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

আটক আ. লীগ নেতাকে র‍্যাবের গাড়ি থেকে ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় ১০:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪