ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল প্যারিসে শেষ হলো আন্তর্জাতিক খাদ্য মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’ ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস

আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে সিলেটের সালমান

  • আপডেট সময় ০৭:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৫০৫ বার পড়া হয়েছে

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের পক্ষে সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় সালমান খান (জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন) ভারতের শুভকে ২-০ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।

শুক্রবার (২৭ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালের খেলোয়াড় কৃপেশ জামীর মুখোমুখি হবেন বাংলাদেশের সালমান খান।

সালমান খানের এই সাফল্যে সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি দোয়া কামনা করেছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম ও সম্পাদক মো. লিয়াকত হোসেন।

তিন সদস্যের লাল সবুজের শাটলার টিম ‘অন্নপূর্ণা মিডিয়া করপোরেট ইনভাইটেশনাল ইন্টারন্যাশনাল ব্যাডমিন্ট টুর্নামেন্ট’ এ অংশ নেয়।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, নেপালসহ চারটি দেশ অংশ নেয়। বাংলাদেশের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সালমানসহ পারভেজ ও প্রবাল এই টুর্নামেন্ট খেলছেন।

এই টুর্নামেন্ট বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করছেন সিলেটের কৃতি শাটলার শিব্বির আহমেদ। আর জাতীয় দলের তিন খেলোয়াড়ের দুজনই সিলেট জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

প্যারিসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে কমিউনিটির প্রতিনিধি দল

আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে সিলেটের সালমান

আপডেট সময় ০৭:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮