ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প

আবারও সেলফ আইসোলেশনে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

  • আপডেট সময় ০৫:৩৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • ৩০৮ বার পড়া হয়েছে

আবারও সেলফ আইসোলেশনে গেছেন ৫৫ বছর বয়স্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কোন লক্ষন না থাকার পরও করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাশফিল্ডের এক এমপির সঙ্গে সভা করায় তার আইসোলেশনে যাওয়া। মিটিংয়ের পর স্থানীয় এমপি অ্যান্ডারসনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত এই এমপির সাথে ৩৫ মিনিট সময় অতিবাহিত করেছেন।তার পর তাকে স্ব-বিচ্ছিন্ন (আইসোলেশনে) যেতে বলা হয়। তবে ডাউনিং স্ট্রিট জানিয়েছে প্রধানমন্ত্রীর এখনও কোন করোনা লক্ষন দেখা যায়নি।

রবিবার এনএইচএস এর টেস্ট অ্যান্ড ট্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে তাকে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়। সংসদ সদস্য লি অ্যান্ডারসনের করোনা পজেটিভ হলে বাড়তি সর্তকতা হিসাবে প্রধানমন্ত্রীকে সেলফ আইসোলেশেনে যেতে বলা হয়। তবে আইসোলেশনে গেলেও তিনি ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে দৈনন্দিন কাজ চালিয়ে যাবেন। বরিস জনসনের মূখপাত্র জানিয়েছেন প্রধানমন্ত্রীর কোন লক্ষন নেই এবং তিনি ভালো বোধ করছেন।
প্রসঙ্গত: চলতি বছরের ২৭ মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

আবারও সেলফ আইসোলেশনে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আপডেট সময় ০৫:৩৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০