ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের প্রতি সিলেটে ছাত্র সমাজের পূর্ণ সংহতি যুক্তরাজ্যে মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ মখন মিয়ার পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যু ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে অস্থিরতার নতুন নজির প্রবাসী কার্ডধারীদের জন্য আসছে একগুচ্ছ সুবিধা ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান মোদির ভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ফেইসবুক পোস্টে দু:খ প্রকাশ

আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক

  • আপডেট সময় ০৫:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নূরুদ্দীন গহর পুরীকে নিয়ে স্থানীয় সাংসদ
এম এ মালেকের একটি মন্তব্য ঘিরে গেল কয়েকদিন ধরে গোটা সিলেট জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।  তার বক্তব্যের পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। এমনকি এনিয়ে গহরপুরবাসী একটি বৈঠক ডাকেন।এ পরিস্থিতিতে সংসদ সদস এম এ মালেক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের অবস্থান পরিষ্কার করে একটি দীর্ঘ পোস্ট প্রদান করে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি গহরপুরি হুজুরের সাথে তার স্মৃতিচারন করেন এবং তার প্রতি তার বিশেষ শ্রদ্ধার কথা উল্লেখ করেন। পাশাপাশি তার কোন বক্তব্য ঘিরে কারো মনে আঘাত দিলে তার জন্য আন্তরিক দু:খ প্রকাশ করেন। তার ফেইসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো  –

প্রিয় সিলেট-০৩ (দক্ষিন সুরমা,ফেঞ্চুগঞ্জ,বালাগঞ্জ এবং সিলেট সিটি কর্পোরেশন এর ৬ টি ওয়ার্ড) এর সম্মানিত নাগরিকবৃন্দ। সম্প্রতি আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে মরহুম আল্লামা নূরউদ্দীন গহরপুরী (রহ.)-এর প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আমি সুস্পষ্টভাবে আমার অবস্থান ব্যাখ্যা করতে চাই।

প্রথমত, মরহুম আল্লামা নূরউদ্দীন গহরপুরী (রহ.) আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমি তাঁর সঙ্গে পবিত্র হজ পালন করার সৌভাগ্য অর্জন করেছি। তাঁর জ্ঞান, প্রজ্ঞা, ধর্মীয় অবদান ও ব্যক্তিত্বের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান ছিল এবং আজও রয়েছে। নির্বাচনের আগে একাধিকবার উনার কবর জিয়ারত করেছি এবং উনার জন্য দোয়া করেছি।

মাওলানা মোসলেহ উদ্দীন রাজু সাহেব আমার আত্মীয় (বিয়াই) এবং তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, এমনকি আজও তাঁর সঙ্গে ফোন কলে আমার কৌশলগত আলোচনা হয়েছে। এ সময় আমার নির্বাচনী এলাকার বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আমি জানি, মরহুম গহরপুরী হুজুর (রহ.) তাঁর জীবদ্দশায় বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ পোষণ করতেন, তবে তিনি আজ আমাদের মাঝে নেই। একজন মরহুম আলেম হিসেবে তিনি সর্বদা আমার শ্রদ্ধা ও সম্মানের পাত্র। তাঁর সম্পর্ক এমন কোনো মন্তব্য করা আমার উদ্দেশ্য ছিল না, যা উনার মর্যাদাকে ক্ষুণ্ন করে।

যদি গহরপুরী হুজুরের পরিবার, তাঁদের অনুসারী বা শুভাকাঙ্ক্ষীদের মনে কষ্টের সৃষ্টি হয়ে থাকে, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আশা করি, সবাই আমার বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করবেন এবং এই অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

পরিশেষে আপনাদের নিকট আহবান থাকবে সিলট-৩ সংসদীয় আসনে আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দলমত নির্বিশেষে আমি সকলের প্রতিনিধি এবং আমি সকলকে নিয়ে এই আসনের সার্বিক উন্নয়ন করতে চাই।
মহান আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার তাওফিক দান করুন।

সবাইকে ধন্যবাদ
জনাব মোহাম্মদ আব্দুল মালিক
সংসদ সদস্য, ২৩১, সিলেট-০৩।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ফেইসবুক পোস্টে দু:খ প্রকাশ

আল্লামা গহর পুরী প্রশ্নে অবস্থান পরিষ্কার করলেন সাংসদ এম এ মালেক

আপডেট সময় ০৫:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬