ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা ফ্রান্সে বিক্ষোভ থেকে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০ ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি ১০০ বছর পর ফ্রান্সে প্রদর্শনীতে উঠছে বিরল গোলাপি হীরা

রাষ্ট্রদূতের সাথে বাংলা প্রেসক্লাবের ফলপ্রসু আলোচনা : দূতাবাস সংবাদ প্রকাশে ক্লাবের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার

  • আপডেট সময় ০১:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালীঃ জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল- IFAD‘র গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালী সফরকালে, তাকে দেয়া আওয়ামী লীগের গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রবেশে অসহযোগীতার কারনে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বাংলা প্রেসক্লাব ইতালীর একটি প্রতিনিধি দলের সাথে গত ২০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত বৈঠকের পরিপ্রেক্ষিতে গতকাল ২১ই ফেব্রুয়ারী সন্ধ্যায় বাংলা প্রেসক্লাব ইতালীর এক জরুরী সভা তরপিনাত্তারাস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। জরুরী সভায় রাষ্ট্রদূতের সাথে অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত আলোচনা শেষে বাংলা প্রেসক্লাব ইতালী দূতাবাস সংশ্লিষ্ট সংবাদ প্রচারের যে বিধি নিষেধ জারি করেছিলো তা প্রত্যাহার করা হয়। নির্বাহী কমিটি আশা প্রকাশ করে যে ইতালীস্থ দূতাবাস আগামীদিনে স্থানীয় সাংবাদিকদের অধিকার সম্পর্কে সজাগ দৃষ্টি রাখবে, ইতালীতে বসবাসরত ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইনসহ সকল মিডিয়া কর্মিরা প্রবাসীদের কল্যাণে দায়িত্ব পালন করে যাবে বলে বৈঠকে বলা হয়।

বাংলা প্রেসক্লাব ইতালীর সিনিয়র সহ সভাপতি জমির হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএম হক রাজু। সভায় বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি এমডি রিয়াজ হোসেন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লাবণ্য অঞ্জন চৌধুরী, সদস্য মনিরুজ্জামান মনির, হাসান মাহমুদ, আমির হোসেন লিটন, আখিঁ সীমা কাওসার প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের

রাষ্ট্রদূতের সাথে বাংলা প্রেসক্লাবের ফলপ্রসু আলোচনা : দূতাবাস সংবাদ প্রকাশে ক্লাবের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার

আপডেট সময় ০১:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮