ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭: কে হবেন ম্যাক্রোঁর মধ্যপন্থার উত্তরসূরী? স্লোভাকিয়ায় মাথা ছাড়াই সমাহিত ৭৮টি কঙ্কাল উদ্ধার এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা রোমানিয়ার কাজের ভিসায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ সাড়ে ৮ বছরের কারাদণ্ড স্প্যানিশ ফুটবলারের প্যারিসে হাজারো প্রবাসীর পদচারণায় অনুষ্ঠিত হল বৈশাখী মেলা সেনেগালের বিপক্ষে যেমন হতে পারে ফ্রান্সের একাদশ নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা!

ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে প্রার্থিতা হারালেন কনজারভেটিভ সদস্য

  • আপডেট সময় ১২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • ২৫৭ বার পড়া হয়েছে

ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে এক সদস্যের প্রার্থিতা বাতিল করলো স্কটিশ কনজারভেটিভ পার্টি। বুধবার দলটি জানায়, এক অভিযোগের ভিত্তিতে গ্লাসগোতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ফ্লোর স্কারাবেলোর ওপর থেকে তারা সমর্থন সরিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত চলাকালীন সময়ে তার সদস্যপদও স্থগিত থাকবে বলে জানান তিনি।

আগামী ১২ ডিসেম্বরের সাধারণ নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত রয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো। এর মধ্যেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে উঠেছে ইসলাম-বিদ্বেষের অভিযোগ। দলীয় পদবী বন্টনের ক্ষেত্রে এই অভিযোগ ওঠায় পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত দাবি করেছেনদলটির সাবেক চেয়ার ব্যারোনেস সায়িদা ওয়ারসি। ইতোমধ্যে পার্টিতে ইসলাম-বিদ্বেষ থাকায় ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

তবে প্রার্থিতা বাতিল করার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এখনও ব্যালট বাক্সে তার নাম দেখা যাবে। স্কটিশ কনজারভেটিভের এক মুখপাত্র বলেন, আমরা এমন অভিযোগ খুব গুরুত্বের সঙ্গে দেখে থাকি। এখানে মুসলিম বিরোধী কিংবা কোনও বৈষম্যমূলক বক্তব্যের জায়গা নেই।

এজন্যই ফ্লোর স্কারাবেলোকে বহিষ্কার করে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

এদিকে ইসলামবিদ্বেষের জন্য বরিস জনসন ক্ষমা চাইলেও দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন জানিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা ইহুদি বিদ্বেষের জন্য ক্ষমা চাইবেন না তিনি। মঙ্গলবার যুক্তরাজ্যের অন্যতম ইহুদি নেতা এফ্রাহিম মিরভিস লেবার পাটির অভ্যন্তরে ইহুদি-বিদ্বেষের অভিযোগ এনেছেন। তিনি বলেন এই বিদ্বেষের কারণে ব্রিটিশ ইহুদিদের সংখ্যাগরিষ্ঠ অংশ উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন তিনি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭: কে হবেন ম্যাক্রোঁর মধ্যপন্থার উত্তরসূরী?

ইসলাম বিদ্বেষী বক্তব্যের কারণে প্রার্থিতা হারালেন কনজারভেটিভ সদস্য

আপডেট সময় ১২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯