ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা

  • আপডেট সময় ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহসালার এবং বাংলাদেশের সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্য সফর উপলক্ষে এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার মাইদা ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা, এনসিপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক জনাব মাকসুদুল হক শাকুরের এবং মেম্বার সেক্রেটারি এম. এ. হিমেলের সভাপতিত্বে, মুখ্য সংগঠক নাইমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত ছিলেন কনভেনিং কমিটির সকল সম্মানিত সদস্যগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহসালার এবং বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব এহতেশামুল হক এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র জনাব আবু বকর মোল্লা, ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেট বারার সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, বাংলাদেশের খেলাফত মজলিসের নায়েব আমির জনাব আব্দুল কাদের সালেহ, বিশিষ্ট কলামিস্ট এবং কনস্টিটিউশনাল স্পেশালিস্ট জনাব ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক তাইসির মাহমুদ প্রমুখ, এবি পার্টি যুক্তরাজ্যের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোজাহিদুল ইসলাম, এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য কমিউনিটি নেতা, পেশাজীবী, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ও প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিক, বুদ্ধিজীবী, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সকল নাগরিকের সমান মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাঁর রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে। রাষ্ট্রের সকল সেবা ও সুযোগ-সুবিধা সাধারণ মানুষের জন্য সমভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে কোনো বিশেষ সুবিধা বা ভিআইপি সংস্কৃতির অংশ হবেন না বলেও অঙ্গীকার ব্যক্ত করেন। মাননীয় সংসদ সদস্য তাঁর বক্তব্যে এনসিপি ইউকে অ্যালায়েন্সের সাংগঠনিক দক্ষতা, শৃঙ্খলা এবং সফল আয়োজনের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি প্রবাসে অবস্থানরত জুলাই গণঅভ্যুত্থানের সকল সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, অনুষ্ঠানের পূর্বে পতিত আওয়ামীলীগের পলাতক কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি ও অনুষ্ঠানকে ব্যাহত করার চেষ্টা করলেও এনসিপি ইউকে অ্যালায়েন্সের সুপরিকল্পিত সাংগঠনিক প্রস্তুতি, স্বেচ্ছাসেবক টিমের তৎপরতা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করে তাঁকে নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগে সহায়তা করেন। আওয়ামী লীগ গতকালের সহিংসতাকে তাদের অস্তিত্বের লড়াই হিসেবে বিবেচনা করে সর্বশক্তি নিয়োগ করেও অনুষ্ঠানটি বন্ধ করতে পারেনি। আমরা ফ্যাসিবাদবিরোধী সকল সহযোগী ও সহযোদ্ধা সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের তাৎক্ষণিক সাড়া, সংহতি ও সহযোগিতা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে এবং সাহস জুগিয়েছে।

একতাই আমাদের শক্তি, ঐক্যই আমাদের বিজয়ের পথ।

এনসিপি ইউকে অ্যালায়েন্স মনে করে, এই সফল আয়োজন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গণতন্ত্র, নাগরিক অধিকার এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়কে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে এই অনুষ্ঠান যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও রাজনৈতিক দর্শনকে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পরিশেষে, অনুষ্ঠানের সফল বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা, সমর্থন এবং সংহতি প্রকাশকারী সকল ব্যক্তি, সংগঠন, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের প্রতি এনসিপি ইউকে অ্যালায়েন্স আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা

আপডেট সময় ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬