ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমানীনগরে উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার ১৬

  • আপডেট সময় ০১:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৩১৪ বার পড়া হয়েছে

ওসমানীনগরে উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সহ ১৬জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান করনসী গ্রামের সৈয়দ কাওছার আহমদের বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি ও উসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মুতাহির আলী, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ কাওছার আহমদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটি ফখর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, উপজেলা বিএনপি নেতা কয়েছ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৬জন নেতা-কর্মী।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বালাগঞ্জ প্রতিদিনকে এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তবে আটক করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

ওসমানীনগরে উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার ১৬

আপডেট সময় ০১:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮