ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

করোনার ট্যাবলেট অনুমোদন দিলো যুক্তরাজ্য

  • আপডেট সময় ০৯:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ৬৪৫ বার পড়া হয়েছে

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ ট্যাবলেট অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বুধবার এই অনুমোদন দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

সম্প্রতি যারা করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন এবং ঝুঁকিতে রয়েছেন তাদের ‘মলনুপিরাভির’ ট্যাবলেট দিনে দুইবার খেতে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক (এমএসডি নামে যুক্তরাজ্যে পরিচিত) উদ্ভাবিত এই মলনুপিরাভির ট্যাবলেটটি করোনার চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।

মূলত ফ্লু’র চিকিৎসার জন্য এই ট্যাবলেট উদ্ভাবন করা হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি সেবনের ফলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু অর্ধেক কমাতে সক্ষম হয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানান, এই চিকিৎসা পদ্ধতি ‘গেমচেঞ্জার’। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্যের জন্য আজ এক ঐতিহাসিক দিন, বিশ্বে প্রথম দেশ হিসেবে একটি অ্যান্টিভাইরাল ওষুধ অনুমোদন পেয়েছে, যা করোনার চিকিৎসায় বাসায় সেবন করা যাবে।

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানায়, করোনায় আক্রান্ত হালকা থেকে মাঝারি অবস্থার রোগী, যারা স্থূলতা, বেশি বয়স, ডায়াবেটিস বা হৃদরোগের মতো অন্তত একটি গুরুতর ঝুঁকি রয়েছে, তাদের জন্য এই ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থাটির প্রধান নির্বাহী জুন রেইনে এই চিকিৎসা পদ্ধতিকে করোনার বিরুদ্ধে একটি থেরাপিউটিক অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

করোনার ট্যাবলেট অনুমোদন দিলো যুক্তরাজ্য

আপডেট সময় ০৯:১৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১