ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো, সমর্থনে রাজপথে হাজারো মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে ইউরোপে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র, শুটিং শুরু ১৯ অক্টোবর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায় আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
সভাপতি মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া ও কোষাধ্যক্ষ হেলেন ইসলাম নির্বাচিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন

  • আপডেট সময় ০১:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম : যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় চার শতাধিক ডেলিগেট, কমিউনিটি নেতৃবৃন্দ, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন-২০২৬। পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সংগঠনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক এম আশরাফ মিয়া এবং কোষাধ্যক্ষ হেলেন ইসলাম।

গত ১৩ অক্টোবর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ও আলোচনা পর্বে প্রবাসে সিলেটবাসীর ঐক্য সুদৃঢ় করা, সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্ট অঞ্চলের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিম। এ ছাড়া সংগঠনের ১০টি রিজিওনাল ও আটটি শাখা কমিটির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান এবং সাংবাদিক তাইসির মাহমুদ, সাহেদ রহমান, সাজিদুর রহমান ও আজিজুল আম্বিয়াসহ সংগঠনের উপদেষ্টারা।

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সম্মেলনে বক্তারা সিলেট অঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রবাসীদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি এয়ারলাইনগুলোর সরাসরি ফ্লাইট চালু, বিমানভাড়া কমানো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।

বক্তারা বলেন, সিলেটের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং প্রবাসীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এসব ন্যায্য দাবি আদায়ে প্রবাসী সিলেটবাসীকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন প্রকাশ

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন, সিলেটি গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও ডেলিগেটদের মুগ্ধ করে। পাশাপাশি ছিল সুস্বাদু খাবারের আয়োজন।

আয়োজনের সার্বিক পরিবেশে প্রবাসের মাটিতে সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির আবহ ফুটে ওঠে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সিলেটবাসীর মিলনমেলায় পরিণত হয় সম্মেলনটি। পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর তাঁর প্রতিক্রিয়ায় সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “লিডারশিপ মানে ক্ষমতা বা কর্তৃত্ব নয়; লিডারশিপ মানে দায়িত্বশীলতা।” তাঁর প্রতি আস্থা রেখে আগামী দুই বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর ভাষায়, “ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যুক্তরাজ্যের যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই।”

মকিস মনসুর আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সিলেটবাসীর অধিকার আদায়, প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করাই হবে নতুন নেতৃত্বের প্রধান লক্ষ্য। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুসহ সিলেটের সব ন্যায্য দাবি আদায়ে সংগঠন ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী প্রজন্মের জন্য সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি সংগঠনের সব পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে উপস্থিত প্যাট্রন, উপদেষ্টা ও অতিথিরা নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানান। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী ডেলিগেট ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা বলেন, বৃহত্তর সিলেট কমিউনিটির সবাইকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পাওয়া আনন্দ ও গর্বের বিষয়।

তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের উদ্যোগে যুক্তরাজ্যজুড়ে সিলেটবাসীর পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনটি প্রবাসী সিলেটবাসীর কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং সিলেটের উন্নয়ন ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন

সভাপতি মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া ও কোষাধ্যক্ষ হেলেন ইসলাম নির্বাচিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন

আপডেট সময় ০১:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬