ফখরুল ইসলাম রিপন, বামিংহাম, যুক্তরাজ্য: বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি সংরক্ষণ ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত ১৬ আগস্ট যুক্তরাজ্যের বামিংহামে সংগঠনটির উদ্যোগে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি পরিচালনা করেন যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনর এবং ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনর করা হয়। জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়া।
মো. আব্দুল মুহিতকে সদস্যসচিব, ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থসচিব এবং রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থসচিব করা হয়েছে।
কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর ৪১ সদস্যবিশিষ্ট ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটির নাম ঘোষণা করলে উপস্থিত নেতৃবৃন্দ করতালির মাধ্যমে তা সমর্থন করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেটবাসীর ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘ঐক্যে শক্তি, সেবায় সমৃদ্ধি’—এই প্রত্যয়কে সামনে রেখে সিলেটবাসীর অধিকার আদায় এবং মানবিক ও সামাজিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ওয়েস্ট মিডল্যান্ডসে বসবাসরত সিলেটবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার হবে।
এদিকে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য এট্রিয়াম হলে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’ অনুষ্ঠিত হবে বলে জানান। তিনি অনুষ্ঠানটি সফল করতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সিলেটবাসীর উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
















