ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে

  • আপডেট সময় ১২:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারের এই বিরল অ্যালবিনো (শ্বেত) মহিষটিকে আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। আর বাংলাদেশের এই ব্যতিক্রমী মহিষের খবর এবার ঠাঁই পেয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ।

গত ২১ মে টেলিগ্রাফে খবরটি প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তোলা মহিষটির ছবিসহ প্রকাশিত ওই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, ‘বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল’, যার বাংলা অর্থ ‘অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে’।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, চার বছর বয়সী এই তারকা মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড বা প্রায় ৬৮০ কেজি। মাথার অসাধারণ চুলের স্টাইল দেখেই মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধার ভাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে এর এই নামকরণ করেন।

জিয়া উদ্দিন জানান, মে মাসজুড়ে ঢাকার কাছের এই খামারে মহিষটিকে দেখতে দলে দলে মানুষ ছুটে এসেছেন। আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী জানান, সত্যিই মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল আছে। এমনকি তার ভাগনে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এই ঈদে সারা দেশে কোরবানি হতে যাওয়া প্রায় ১ কোটি ২০ লাখ গবাদিপশুর সঙ্গে এই ‘ডোনাল্ড ট্রাম্পকেও’ কোরবানি করা হবে। গত এক বছর ধরে মহিষটিকে লালন-পালন করা জিয়া উদ্দিন মৃধা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা—ত্যাগ স্বীকার করা।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বকাপ আমার জন্য একটি নতুন পরীক্ষা : ফিফার সাক্ষাৎকারে ইয়ামাল

‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে

আপডেট সময় ১২:১৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬