ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

“ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে”

  • আপডেট সময় ০৩:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মামুন মাহিন ঃবাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি পূর্ববর্তী রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার ফ্রান্স দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও জোরদার করতে তিনি কাজ করবেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত ফরাসি নাগরিকদের প্রতিও তিনি শুভেচ্ছা জানান।

শিক্ষাজীবনে তিনি ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি’অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কূটনৈতিক জীবনে জাতিসংঘে ফ্রান্সের প্রতিনিধি হিসেবে নিরাপত্তা পরিষদে ছয় বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা বিষয়ক বিভাগের উপপরিচালক হিসেবেও কাজ করেছেন।

রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেল ছিলেন। এর আগে মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লিতে উপমিশনপ্রধানের দায়িত্বও পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

“ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে”

আপডেট সময় ০৩:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫