ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা

নতুন তত্ত্ব ও জ্ঞান সৃষ্টি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

  • আপডেট সময় ১০:১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়লেও সে তুলনায় গবেষণার সংখ্যা ও মান বাড়েনি। মুখস্ত করিয়ে পরীক্ষায় পাশের ,মাধ্যমে একটি ডিগ্রী দেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হতে পারে না। এর মাধ্যমে দেশ ও জাতি শিক্ষার্থীদের কাংখিত অবদান থেকে বঞ্চিত হয়। অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, রাজনীতি, সমাজ, সংস্কৃতি প্রভৃতি তথা দেশ এগিয়ে যায় নতুন জ্ঞান ও তত্ত্বের মাধ্যমে। আর তত্ত্ব ও জ্ঞান সৃষ্টি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য। সেজন্য প্রয়োজন গবেষণা। মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষাদানের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কর্মকে উৎসাহ দিচ্ছে।” গত ১৬ জানুয়ারী সকাল ১০ টায় এনেক্স ভবনে ‘সেন্টার ফর ট্রেনিং রিসার্চ এন্ড পাবলিকেশন’ (সিটিআরপি) আয়োজিত ‘রিসার্চ ওডিসেঃ এ ওয়ার্কশপ ফর স্টুডেন্ট স্কলার্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার তারেক ইসলাম, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায়, প্রমূখ। রিসোর্স পার্সন হিসেবে পুরো কর্মশালাটি পরিচালনা করেন সিটিআরপির পরিচালক মোঃ সাইদুর রহমান। উক্ত কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি

নতুন তত্ত্ব ও জ্ঞান সৃষ্টি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

আপডেট সময় ১০:১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪